উদাত্ত আহবান
[২২ ও ২৩শে সেপ্টেম্বর ’৯৪ রাজশাহী মহানগরীর নওদাপাড়ায় ‘আল-মারকাযুল ইসলামী আস-সালাফী’ মাদরাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘে’র কেন্দ্রীয় উপদেষ্টা ও সুধী পরিষদের ‘আমীর’ হিসাবে নিয়মিত চতুর্মাসিক সম্মেলনের ২য় দিন শুক্রবার সকালে প্রদত্ত ভাষণ] বিসমিল্লা-হির রহমা-নির রহীম আস-সালামু আলায়কুম ওয়া রহমাতুল্লা-হি ওয়া বারাকা-তুহু নাহমাদুহূ ওয়া নুছাল্লী ‘আলা রাসূলিহিল কারীম, আম্মা বা‘দ সম্মানিত সাথী ও বন্ধুগণ! আহলেহাদীছ আন্দোলনের বর্তমান প্রেক্ষাপটে আমাদের আন্তরিক আহবানে সাড়া দিয়ে দেশের সে সকল আন্দোলনমুখী সুধী ও বিদগ্ধ ওলামায়ে কেরাম আজকের এ সুধী সম্মেলনে তাশরীফ এনেছেন, কেন্দ্রীয় উপদেষ্টা ও সুধী পরিষদের পক্ষ হ’তে আমি […]
























