আত্নশুদ্ধি

কিয়ামতের মাঠে আল্লাহ জ্বিনদের ভর্ৎসনা করবেন

কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জ্বিন জাতিকে উদ্দেশ্য করে বলবেন,  وَ یَوۡمَ یَحۡشُرُهُمۡ جَمِیۡعًا ۚ یٰمَعۡشَرَ الۡجِنِّ قَدِ اسۡتَكۡثَرۡتُمۡ مِّنَ الۡاِنۡسِ ۚ وَ قَالَ اَوۡلِیٰٓؤُهُمۡ مِّنَ الۡاِنۡسِ رَبَّنَا اسۡتَمۡتَعَ بَعۡضُنَا بِبَعۡضٍ وَّ بَلَغۡنَاۤ اَجَلَنَا الَّذِیۡۤ اَجَّلۡتَ لَنَا ؕ قَالَ النَّارُ مَثۡوٰىكُمۡ خٰلِدِیۡنَ فِیۡهَاۤ اِلَّا مَا شَآءَ اللّٰهُ ؕ اِنَّ رَبَّكَ حَكِیۡمٌ عَلِیۡمٌ আর যেদিন তিনি তাদের সবাইকে একত্র করবেন এবং বলবেন, হে জিন সম্প্রদায়! তোমরা তো অনেক লোককে পথভ্রষ্ট করেছিলে এবং মানুষের মধ্য থেকে তাদের বন্ধুরা বলবে, হে আমাদের রব! আমাদের মধ্যে কিছু সংখ্যক […]

কিয়ামতের মাঠে আল্লাহ জ্বিনদের ভর্ৎসনা করবেন বিস্তারিত পডুন »

মুখলেস বান্দাদের সাথে বেয়াদবীর পরিণাম

মানুষ আল্লাহর সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ। তবে মানুষের মর্যাদা নির্ভর করে তার চরিত্র, আমল এবং আল্লাহর সাথে সম্পর্কের উপর। যারা আল্লাহর জন্য নিজেদের জীবন পরিচালনা করে, খাঁটি নিয়তে ইবাদত করে এবং স্বার্থপরতা, অহংকার ও কপটতা থেকে দূরে থাকে—তাদেরকে বলা হয় মুখলেস বান্দা। এরা আল্লাহর নেক বান্দা, যাদের অন্তর পরিশুদ্ধ এবং আমল শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে। যারা আল্লাহর সন্তুষ্টির জন্য একমাত্র তাঁরই ইবাদত করে, দুনিয়ার স্বার্থ থেকে মুক্ত থাকে, তাদেরকে বলা হয় মুখলেস বান্দা। এরা আল্লাহর প্রিয় বান্দা বা ওলী। তাই তাদের সাথে বেয়াদবি করা আসলে আল্লাহর

মুখলেস বান্দাদের সাথে বেয়াদবীর পরিণাম বিস্তারিত পডুন »

ঈমানহীন মানুষের যুগ আসন্ন

ঈমান মুমিন ব্যক্তির জন্য অতিব গুরুত্বপূর্ণ বিষয়। এই ঈমানহীনতা মুমিনের জন্য মরণতুল্য বিষয় হতে পারে। অথচ সমাজে অধিকাংশ মানুষ ঈমান ও সৎ আমলহীন হয়ে যাচ্ছে প্রায়। কারণ হিসেবে বলা যায়, আমাদের ভ্রান্ত আদর্শ বুকে ধারন করা, হারাম পথে আয় করে তা ভালো ও মন্দ পথে ব্যয় করা, মানুষের পেছনে ছিদ্রান্বেষণ করা এবং গীবত-তহমতে ব্যস্ত থাকা ইত্যাদি। আমাদের প্রথমে জানা প্রয়োজন কী কী কারণে ঈমান দুর্বল ও নষ্ট হয়। যদিও ঈমানের দ্বীপ্ততার ক্ষীণতা ও উজ্জ্বলতা বা কম বেশী হতে থাকে। আল্লাহ তাআলার ইবাদত ও স্মরণে বৃদ্ধি

ঈমানহীন মানুষের যুগ আসন্ন বিস্তারিত পডুন »

কুরবানীর ইতিহাস ও ভাগা কুরবানীর পর্যালোচনা

কুরবানী আমাদের আদি পিতা আদম (আঃ) ও তদীয় পুত্র হাবিল-কাবীল এবং মুসলিম জাতির পিতা ইবরাহীম (আঃ) ও তদীয় পুত্র ইসমাঈল (আঃ)-এর সুমহান আত্মত্যাগ এবং আল্লাহর প্রতি অবিচল আস্থা-ভরসা ও জীবনের সর্বস্ব সমর্পণের মাধ্যমে তাঁর নৈকট্য লাভের ঐতিহ্য ও সংস্কৃতির সমন্বয়। কুরবানী করা ওয়াজিব নয়; সুন্নাতে মুআক্কাদাহ্। ঠিক অনুরূপ লোক দেখানোর জন্য বেশ কয়েকটি কুরবানী করাও সুন্নাহর পরিপন্থী। যেহেতু হাদীসানুসারে একটি পরিবারের সকলের তরফ হতে কেবল একটি পশুই যথেষ্ট। সাহাবাদের আমলও অনুরূপ ছিল। গৃহপালিত চতুষ্পদ জন্তু’ হল উট, গরু, ছাগল ও ভেড়াকে বুঝানো হয়েছে। এদের উপর আল্লাহর নাম উচ্চারণ করার

কুরবানীর ইতিহাস ও ভাগা কুরবানীর পর্যালোচনা বিস্তারিত পডুন »

জাহান্নামে নিক্ষেপের অন্যতম কারণ : জিহবা

মানুষ যে সকল কথাবার্তা বলে তা শস্য বা ফসলের সাথে তুলনা করা যায়। কেননা তা কাঁচি দ্বারা কাটা হয়। কাঁচি যেমন কোন পার্থক্য না করে কাঁচা-পাকা, ভালো-মন্দ সব কর্তন করে ঠিক তেমনি কিছু মানুষের জিহবা ভালো-মন্দ পার্থক্য না করেই সকল ধরনের কথা বলে থাকে। যার কারণে অধিকাংশ মানুষকে তার জিহবা দ্বারা অর্জিত ফসল (পাপ) তাকে জাহান্নামে নিক্ষেপ করবে। আর তা হতে পারে কুফরী, শির্ক, আল্লাহ সম্পর্কে না জেনে অভ্রান্ত কথা বলা, মিথ্যা বলা, মিথ্যা সাক্ষ্য দেয়া, যাদু করা, অপবাদ দেয়া, গালি দেয়া, গীবত করা, চোগলখোরী

জাহান্নামে নিক্ষেপের অন্যতম কারণ : জিহবা বিস্তারিত পডুন »

মানুষের মধ্যে উত্তম ব্যক্তি যারা

আল্লাহ তাআলা বলেছেন, ‏كُنْتُمْ خَيْرَ أُمَّةٍ أُخْرِجَتْ لِلنَّاسِ ‘তোমরাই সর্বশ্রেষ্ঠ জাতি, তোমাদেরকে মানবজাতির কল্যাণের জন্য বের করা হয়েছে। (আলে ইমরান  ১১০) কিয়ামতের মাঠে মুমিন বান্দা তথা নাজি ফির্কার লোক প্রতি হাযারে একজন হবে এবং জান্নাতের একশত বিশ কাতারে আশি কাতার হবেন মুহাম্মাদ (ছাঃ)-এর জান্নাতি উম্মত। মুসলিম উম্মতকে ‘শ্রেষ্ঠতম সম্প্রদায়’ হওয়ার কারণ হলো যে, মানব জাতির উপকারার্থে সমুত্থিত হয়েছে। মানব জাতি তাদের নিজেদের আধ্যাত্মিক ও চারিত্রিক সংশোধনের চেষ্টা করাই প্রত্যেকের দায়িত্ব ও কর্তব্য। পূর্ববর্তী সম্প্রদায়সমূহের তুলনায় মুসলিম সম্প্রদায়ের মাধ্যমে সৎকাজে আদেশ দান এবং অসৎকাজে নিষেধ করার দায়িত্ব

মানুষের মধ্যে উত্তম ব্যক্তি যারা বিস্তারিত পডুন »

বিশুদ্ধ অন্তর দেহে স্থাপন করুন!

আল্লাহ তাআলা বলেন, اِلَّا مَنۡ اَتَی اللّٰهَ بِقَلۡبٍ سَلِیۡمٍ ‘কেবল (সাফল্য লাভ করবে) সে ব্যক্তি যে বিশুদ্ধ অন্তর নিয়ে আল্লাহর নিকট আসবে’ (শুআরা ২৬/৮৯)। বিশুদ্ধ অন্তর বলতে শিরক-বিদআত, হিংসা-বিদ্বেষ, লোভ-লালসা, দম্ভ-অহংকার, এমনকি দুনিয়াপ্রীতি থেকে মুক্ত ও অল্পে তুষ্ট পাখিদের মত আত্মা এমন মুমিন ব্যক্তির অন্তরকে বুঝানো হয়েছে। কেননা কাফের ও মুনাফিকের অন্তর হয় অসুস্থ রোগাক্রান্ত ব্যাধীযুক্ত। আর এসবের মাধ্যমে পার্থিব ভোগ-বিলাসী হয়ে পড়ে এবং মূর্খতার অন্ধকার ও নৈতিক অধঃপতনে জড়িয়ে পড়ে। কারণ মু’মিনের অন্তর উক্ত সকল প্রকার রোগ-ব্যাধী ও নিফাক্বীর অপবিত্রতা থেকে মুক্ত থাকেন। মুমিন

বিশুদ্ধ অন্তর দেহে স্থাপন করুন! বিস্তারিত পডুন »

তাহাজ্জুদ ও তারাবীহর ছালাত সম্পর্কে জ্ঞাতব্য

ফরয ছালাতের পরে সর্বোত্তম ছালাত হ’ল ‘ছালাতুল লায়িল’। ‘ছালাতুল লায়িল’ বলতে রাতের বিশেষ নফল ছালাত তাহাজ্জুদ ও তারাবীহ বুঝানো হয়েছে। রামাযান মাসে রাতের প্রথমাংশে এশার পরে তারাবীহ এবং রামাযানের বাহিরে রাতের এক তৃতীয়াংশে তাহাজ্জুদ ছালাত আদায় করা হয়। হযরত আয়িশা (রাঃ) বলেন, তিন রাকা‘আত বিতরসহ তাহাজ্জুদ ও তারাবীহর ছালাত মোট এগার রাকা‘আত।১।  ১. তাহাজ্জুদ ছালাতের পরিচয় : ‘ছালাতুল লায়িল’ বা রাতের বিশেষ নফল ছালাতকে তাহাজ্জুদ ও তারাবীহ বলা হয়। তাহাজ্জুদ : মূল ধাতু   هُجُوْدٌ (হুজূদুন) অর্থ : রাতে ঘুমানো বা ঘুম থেকে উঠা। সেখান থেকে 

তাহাজ্জুদ ও তারাবীহর ছালাত সম্পর্কে জ্ঞাতব্য বিস্তারিত পডুন »

loader-image

Scroll to Top