দুনিয়া ও আখিরাত/ আখেরাত

ছোট পাপ থেকে সাবধান হও

রাসূলুল্লাহ (সা.) বলেন,  ‘‘তোমরা নগণ্য ছোট ছোট গুনাহ থেকে সাবধান হও! নগণ্য ছোট ছোট গুনাহগুলোর উদাহরণ হল ঐ লোকদের মত যারা কোন মাঠে বা প্রান্তরে গিয়ে অবস্থান করল এবং তাদের প্রত্যেকেই কিছু কিছু করে লাকড়ি (জ্বালানি কাঠ) সংগ্রহ করে নিয়ে এলো। শেষ পর্যন্ত এতটা লাকড়ি তারা সংগ্রহ করল যা দিয়ে তাদের খাবার পাকানো হল। নিশ্চয় নগণ্য ছোট ছোট গুনাহতে লিপ্ত থাকা ব্যক্তিদেরকে যখন সেই নগণ্য ছোট ছোট গুনাহগুলো গ্রাস করবে (পাকড়াও করবে) তখন তাদেরকে ধ্বংস করে ফেলবে।’’ অন্য বর্ণনায় এসেছে, ‘‘তোমরা নগণ্য ছোট ছোট গুনাহ […]

ছোট পাপ থেকে সাবধান হও বিস্তারিত পডুন »

সন্তানের সম্পদে পিতামাতার অধিকার

যে সন্তান পিতামাতার প্রতি সদাচারণে ত্রুটি খুঁজে যায়, সে সন্তান অনুগত ও তাক্বওয়াবান হয়। পক্ষান্তরে যে সন্তানকে পিতামাতা ভয় পায়, সে সন্তান তাক্বওয়াহীন কুলাঙ্গার হয়। প্রত্যেক সন্তান তার পিতামাতার সম্পদ। এমনকি সন্তানের উপার্জন ও সঞ্চয় তার পিতামাতার অধিকার ও সম্পদ হিসেবে বিবেচিত। যদিও সন্তানের প্রতি মুখাপেক্ষী হোক বা না হোক। পিতামাতা সন্তানের মুখাপেক্ষী হলে তাদের ভরণপোষণ সন্তানের জন্য ওয়াজিব হয়ে যায়। আর পিতামাতা সম্পদশালী হোক বা না হোক সন্তানের সম্পদে তাদের হক্ব বা অধিকার রয়েছে। আমর বিন শুয়াইব (রাঃ), তাঁর পিতা ও তাঁর দাদার সূত্রে

সন্তানের সম্পদে পিতামাতার অধিকার বিস্তারিত পডুন »

উত্তম দানের উত্তম প্রতিদান

বান্দার প্রতি আল্লাহর পক্ষ থেকে যে সকল রহমত ও কল্যাণ নাযিল হয়, আর তা হলো- বারাকাহ। বারাকাহর ব্যাপক অর্থ হলেও সৎ আমল করার জন্য যোগ্যতা সমচেয়ে উত্তর বারাকাহ। সৎ আমল করার পূর্বে যা অর্জন করতে হয় তা হলো- ঈমান, ইলম ও দ্বীনের সঠিক বুঝ, হেদায়াত, সুস্থ্যতা, পবিত্র সম্পদ ইত্যাদি। তবে মনে রাখবেন, ঈমান, ইলমের সঠিক বুঝ, হেদায়াত, সম্পদ, হায়াত প্রত্যেক ব্যক্তিকে তার উপযুক্ততা বা ধারন ক্ষমতানুসারে রূহ জগতে বণ্টন করে দিয়েছেন। আর এগুলো প্রাপ্তি রিযিক এবং বৃদ্ধি হওয়াকে বারাকাহ বলে।  আল্লাহ তাআলা বলেন, مَنْ ذَا

উত্তম দানের উত্তম প্রতিদান বিস্তারিত পডুন »

প্রতি হাজারে ৯৯৯ জন জাহান্নামী : একটি পর্যালোচনা

আল্লাহ তাআলা তাঁর সৃষ্টিকুলের তাক্বদীর লিখিত করে রেখেছেন। আর ফায়সালাতে এ কথা নির্ধারিত হয়ে আছে যে, কিছু মানুষ জান্নাত ও কিছু মানুষ জাহান্নামের অধিকারী হবে এবং জান্নাত ও জাহান্নামকে মানুষ ও জীন দ্বারা পরিপূর্ণ করা হবে। আল্লাহ তাআলা বলেন, اِلَّا مَنۡ رَّحِمَ رَبُّكَ ؕ وَ لِذٰلِكَ خَلَقَهُمۡ ؕ وَ تَمَّتۡ كَلِمَۃُ رَبِّكَ لَاَمۡلَـَٔنَّ جَهَنَّمَ مِنَ الۡجِنَّۃِ وَ النَّاسِ اَجۡمَعِیۡنَ  ‘তবে তোমার প্রতিপালক যাদের প্রতি দয়া করেন তারা (মতবিরোধ করবে) না। এই উদ্দেশ্যেই তিনি তাদেরকে সৃষ্টি করেছেন, আর তোমার প্রতিপালকের এ বাণী পূর্ণ হবেই যে, আমি

প্রতি হাজারে ৯৯৯ জন জাহান্নামী : একটি পর্যালোচনা বিস্তারিত পডুন »

সূদের পরিচয় ও বিধান

ইসলামে সূদ নিকৃষ্ট হারাম। এটা কবীরাহ গুণাহ। যা কুরআন ও হাদীছ দ্বারা এটা প্রমাণিত। এই বিষয়টি জানার পরেও যারা সূদ খায়, সূদী লেনদেন করে দুনিয়া ও আখিরাতে তাদের পরিণাম অত্যন্ত ভয়াবহ। আল্লাহ বলেন,يَا أَيُّهَا الَّذِيْنَ آمَنُواْ لاَ تَأْكُلُواْ الرِّبَا أَضْعَافاً مُّضَاعَفَةً وَاتَّقُواْ اللهَ لَعَلَّكُمْ تُفْلِحُوْنَ- ‘হে মুমিনগণ! তোমরা চক্রবৃদ্ধিহারে সূদ খেয়ো না। তোমরা আল্লাহকে ভয় কর। তাতে তোমরা অবশ্যই সফলকাম হবে’ (আলে ইমরান ৩/১৩০)। তিনি আরো বলেন,يَاأَيُّهَا الَّذِيْنَ آمَنُوْا اتَّقُوا اللهَ وَذَرُوْا مَا بَقِيَ مِنَ الرِّبَا إِنْ كُنْتُمْ مُؤْمِنِيْنَ- ‘হে ঈমানদারগণ! আল্লাহকে ভয় কর এবং

সূদের পরিচয় ও বিধান বিস্তারিত পডুন »

যাকাত ও সাদাকার মধ্যে পার্থক্য এবং ফযীলত

যাকাত একটি বাধ্যতামূলক দান যা নির্দিষ্ট পরিমাণ সম্পদ নির্দিষ্ট সময় ধরে থাকলে প্রদান করতে হয়, যেখানে সাদাকা একটি ঐচ্ছিক দান যা যেকোনো ভালো কাজ বা সম্পদ দিয়ে করা যায়। যাকাত হলো ফরয বা আবশ্যিক, আর সাদাকা হলো নফল বা ঐচ্ছিক। الزكاة (যাকাত)-এর শাব্দিক অর্থ: বৃদ্ধি, লাভ, বরকত ও পবিত্র করা। (লিসানুল আরাব ১৪/৩৫৮ ও ফাতহুল কাদীর ২/৩৯৯)। আর الصدقة (সাদাকা) শব্দটি الصِّدق (আস্‌-সিদক বা সত্য) থেকে গৃহীত। যেহেতু সাদাকা করা সাদাকাকারীর ঈমানের সত্যতার দলীল (ফাতহুল কাদীর (২/৩৯৯)। শারঈ পারিভাষিক সংজ্ঞা: যাকাত হচ্ছে: বিভিন্ন শ্রেণীর সম্পদে

যাকাত ও সাদাকার মধ্যে পার্থক্য এবং ফযীলত বিস্তারিত পডুন »

ঈমানের দৃঢ়তার পরীক্ষায় উত্তীর্ণ ব্যক্তি সফল

আল্লাহর পরীক্ষায় ঈমান সুদৃঢ় হয়। ঈমান আনয়নের পরে ঈমানের দৃঢ়তার পরীক্ষা নিয়ে থাকেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এমনকি প্রত্যেক নবী-রাসূল অগ্নিপরীক্ষা দিয়েছেন যুগে যুগে। বলা বাহুল্য, যার ঈমানের যতবেশী তীক্ষ্ণতা, তার ততবেশী পরীক্ষা। অধিকাংশ দুর্বল মুমিন বান্দা জ্ঞানের স্বল্পতার কারণে এটাকে আযাব মনে করে বিপথগামী হয়। সুতরাং আল্লাহ পরীক্ষা ব্যতীত কাউকেই জান্নাতে ঢুকাবেন না। তাই আল্লাহ তাআলা বলেন, ‘মানুষ কি মনে করেছে যে, আমরা ঈমান এনেছি এ কথা বললেই তাদেরকে পরীক্ষা না করে অব্যাহতি দেয়া হবে?’(আনকাবুত ২৯/২)? অপর দিকে রাসূল (সা.) জান্নাতকে দুঃখ-কষ্টের এবং জাহান্নামকে

ঈমানের দৃঢ়তার পরীক্ষায় উত্তীর্ণ ব্যক্তি সফল বিস্তারিত পডুন »

ঈমানহীন মানুষের যুগ আসন্ন

ঈমান মুমিন ব্যক্তির জন্য অতিব গুরুত্বপূর্ণ বিষয়। এই ঈমানহীনতা মুমিনের জন্য মরণতুল্য বিষয় হতে পারে। অথচ সমাজে অধিকাংশ মানুষ ঈমান ও সৎ আমলহীন হয়ে যাচ্ছে প্রায়। কারণ হিসেবে বলা যায়, আমাদের ভ্রান্ত আদর্শ বুকে ধারন করা, হারাম পথে আয় করে তা ভালো ও মন্দ পথে ব্যয় করা, মানুষের পেছনে ছিদ্রান্বেষণ করা এবং গীবত-তহমতে ব্যস্ত থাকা ইত্যাদি। আমাদের প্রথমে জানা প্রয়োজন কী কী কারণে ঈমান দুর্বল ও নষ্ট হয়। যদিও ঈমানের দ্বীপ্ততার ক্ষীণতা ও উজ্জ্বলতা বা কম বেশী হতে থাকে। আল্লাহ তাআলার ইবাদত ও স্মরণে বৃদ্ধি

ঈমানহীন মানুষের যুগ আসন্ন বিস্তারিত পডুন »

loader-image

Scroll to Top