শিক্ষা ও সংস্কৃতি

দরসে হাদীস : রাস্তার হক্ব আদায় করে রাস্তায় বসুন!

আবূ সা’ঈদ আল খুদরী (রাঃ) হতে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, «إِيَّاكُمْ وَالْجُلُوسَ بِالطُّرُقَاتِ» .‘তোমরা রাস্তার উপর বসা হতে বিরত থাকো’। সাহাবীগণ জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রসূল! আমাদের রাস্তায় বসা ছাড়া গত্যন্তর নেই। কারণ, আমরা তথায় বসে প্রয়োজনীয় কথাবার্তা সমাধা করি। তিনি বললেন, «فَإِذَا أَبَيْتُمْ إِلَّا الْمَجْلِسَ فَأَعْطُوا الطَّرِيقَ حَقَّهُ» .‘যদি তোমরা তথায় বসতে বাধ্যই হও, তবে রাস্তার হক আদায় করবে’। সাহাবীগণ আবারও জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রসূল! রাস্তার হক কি? তিনি বললেন,  «غَضُّ الْبَصَرِ وَكَفُّ الْأَذَى وَرَدُّ السَّلَام والأمرُ بِالْمَعْرُوفِ وَالنَّهْي عَن الْمُنكر» […]

দরসে হাদীস : রাস্তার হক্ব আদায় করে রাস্তায় বসুন! বিস্তারিত পডুন »

উপুড় হয়ে ঘুমানোর বিধান

আমাদের অনেকেরই উপুড় হয়ে ঘুমানো অভ্যাস। তবে এভাবে শোয়া সাময়িক আরামদায়ক মনে হলেও এ অভ্যাসের কারণে মেরুদণ্ড, শ্বাস-প্রশ্বাস, শরীরের বিশ্রাম ও ঘুমের ওপরও প্রভাব পড়তে পারে। চিকিৎসকরা সব সময় উপুড় হয়ে শোয়ার বদলে চিত হয়ে ঘুমানোর পরামর্শ দিয়ে এসেছেন। চিত হয়ে শুয়ে থাকলে শ্বাসকষ্টের সমস্যা, কোমরে ব্যথা এমনকি ত্বকের সমস্যারও অনেক উপকার পাওয়া যায়। আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে উপুড় হয়ে শুয়ে থাকতে দেখে বললেন, «إِنَّ هَذِهِ ضِجْعَةٌ لَا يُحِبُّهَا اللَّهُ»  ‘এভাবে শয়ন করা আল্লাহ তা’আলা পছন্দ

উপুড় হয়ে ঘুমানোর বিধান বিস্তারিত পডুন »

দ্বীন ইসলামে পিতা-মাতা ও সন্তানের গুরুত্ব

সন্তানরা পিতা-মাতার খিদমত করবে। তাদেরকে কষ্ট দিবে না, তাদের জন্য দো‘আ করবে।  পিতা-মাতার সাথে সুসম্পর্ক বজায় রাখা ফরয। কেননা আল্লাহ তা‘আলা বলেন, وَوَصَّيْنَا الْإِنسَانَ بِوَالِدَيْهِ حُسْناً ‘আমরা মানুষকে নির্দেশ দিয়েছি তার পিতা-মাতার প্রতি সদ্ব্যবহার করতে’ (আনকাবূত ২৯/৮)। অন্যত্র তিনি আরো বলেন, وَقَضَى رَبُّكَ أَلاَّ تَعْبُدُواْ إِلاَّ إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَاناً إِمَّا يَبْلُغَنَّ عِندَكَ الْكِبَرَ أَحَدُهُمَا أَوْ كِلاَهُمَا فَلاَ تَقُل لَّهُمَا أُفٍّ وَلاَ تَنْهَرْهُمَا وَقُل لَّهُمَا قَوْلاً كَرِيْماً، وَاخْفِضْ لَهُمَا جَنَاحَ الذُّلِّ مِنَ الرَّحْمَةِ وَقُل رَّبِّ ارْحَمْهُمَا كَمَا رَبَّيَانِيْ صَغِيْراً-  ‘তোমার প্রতিপালক আদেশ দিয়েছেন তিনি ব্যতীত অন্য

দ্বীন ইসলামে পিতা-মাতা ও সন্তানের গুরুত্ব বিস্তারিত পডুন »

নেতৃত্বের চেয়ে মৃত্যু শ্রেয়

অজ্ঞ, অক্ষম, যালেম, খেয়ানতকারী, অযোগ্য নেতার নেতৃত্বের চেয়ে মৃত্যু শ্রেয়। নেতৃত্ব গ্রহণের পূর্বে আল্লাহ তা‘আলাকে যথাযথ ভয় করা উচিৎ। নেতা হয়ে যা ইচ্ছে তাই করার চেয়ে বা যথাযথ দায়িত্ব পালণে অক্ষম হলে এর চেয়ে মৃত্যু কাম্য। কেননা দায়িত্ব যেমন শ্রেষ্ঠ্যত্ব প্রকাশ করে, তেমনি দায়িত্ব সম্পর্কে ছোট বড় সকল হিসেব আল্লাহ বিচার দিবসে গ্রহণ করবেন। নিজের দায়িত্ব নেয়া সহজ, কিন্তু অন্যের দায়িত্ব নেয়া বেশ কঠিন। কেননা আল্লাহ তা‘আলা মানুষের হাতে নেতৃত্বের ক্ষমতা দিয়ে চেয়ে থাকেন বান্দা কী আমলটা করে। অতএব সাবধান! নেতৃত্ব পেয়ে দায়িত্ব যথাসাধ্য পালনে

নেতৃত্বের চেয়ে মৃত্যু শ্রেয় বিস্তারিত পডুন »

ইবনুল মুবারক (রহঃ)-এর জীবনী থেকে কতিপয় শিক্ষণীয় ঘটনা

আব্দুল্লাহ ইবনুল মুবারক (১১৮-১৮১ হি.) খোরাসান তথা বর্তমান তুর্কমেনিস্তানের মার্ভ শহরে জন্মগ্রহণ করেন এবং এই শহরেই তিনি বেড়ে ওঠেন। তিনি ছিলেন একাধারে মুহাদ্দিছ, ফক্বীহ, আলেম, মুজতাহিদ, কবি, সাহিত্যিক, দানশীল এবং একজন সাহসী বীর মুজাহিদ। তিনি ‘আমীরুল মুমিনীন ফিল হাদীছ’ উপাধিতে ভূষিত হন। আবূ উসামা (রহঃ) বলেন,ما رأيت رجلًا أطلب للعلم من ابن المبارك، وهو في المحدِّثين مثلُ أمير المؤمنين في الناس، ‘আমি আব্দুল্লাহ ইবনুল মুবারকের চেয়ে অধিক ইলম অন্বেষী ব্যক্তি আর কাউকে দেখিনি। মানুষের মাঝে আমীরুল মুমিনীনের মর্যাদা যেমন, মুহাদ্দিছগণের মাঝে তিনি তেমন’।[1] ইবনু হিববান বলেন,

ইবনুল মুবারক (রহঃ)-এর জীবনী থেকে কতিপয় শিক্ষণীয় ঘটনা বিস্তারিত পডুন »

দরসে হাদীস : পরিবার ও সমাজে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা করুন!

’আবদুল্লাহ ইবনু ’আমর ইবনুল ’আস (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ «إِنَّ الْمُقْسِطِينَ عِنْدَ اللَّهِ عَلَى مَنَابِرَ مِنْ نُورٍ عَنْ يَمِينِ الرَّحْمَنِ وَكِلْتَا يَدَيْهِ يمينٌ الذينَ يعدِلُونَ فِي حُكمِهم وأهليهم وَمَا ولُوا»  নিশ্চয়ই সত্যনিষ্ঠ বিচারক আল্লাহ তা’আলার নিকট তাঁর ডানপাশে নূরের মিম্বারের উপর অবস্থান করবে। যদিও আল্লাহ তা’আলার উভয় হাতই ডান (কল্যাণকর)। তারা হলো সে সমস্ত বিচারক- যারা তাদের বিচারালয়ে, নিজেদের পরিবার-পরিজনদের মাঝে এবং রাষ্ট্র পরিচালনায় ন্যায় ও ইনসাফ কায়িম করে।  (মুসলিম হা/১৮২৭, নাসায়ী হা/৫৩৭৯, মিশকাত হা/৩৬৯০ ব্যাখ্যা: অত্র হাদীসে ন্যায় বিচারক গুণাবলী

দরসে হাদীস : পরিবার ও সমাজে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা করুন! বিস্তারিত পডুন »

জ্ঞানীর জন্য ইশারা, সকলের জন্য উপদেশ

(১) মানুষ চুপ থাকলে অনেক সময় অনেক বড় ফেৎনা থেকে রক্ষা পেতে পারে। তাছাড়া সবখানে কথা বলাও জরুরী নয়। সুতরাং মাঝে মাঝে কথা বলা পূর্বে হেকমাত অবলম্বনে এড়িয়ে যাওয়াও উচিৎ। আর এটা জ্ঞানীদের জন্য অতিব ওয়াজিব।.(২) বর্তমান জামানা একটি ধোঁকাব্যঞ্জকের জামানা চলছে। আমানতদারকে খেয়ানতকারী আর খেয়ানতকারীকে আমানতদার মনে করা হচ্ছে। মানুষ প্রকৃত জ্ঞানীদের বাদ দিয়ে ইউটিউব সেলিব্রেটি বক্তাদের খুঁজছে। মানুষ পিওরিটির চেয়ে পপুলারিটিকে প্রাধান্য দিচ্ছে।.(৩) প্রকৃত জ্ঞানীদেরকে অসম্মান করার কোন সুযোগ নেই। সকল জ্ঞানীদেরকে যথাযথ সম্মান করা উচিৎ। যারা তা করতে অস্বীকৃতি জানাবেন ধরে নিবেন

জ্ঞানীর জন্য ইশারা, সকলের জন্য উপদেশ বিস্তারিত পডুন »

‘আহলেহাদীছ আন্দোলন’ একটি সমাজ সংস্কারমূলক সংগঠন

একজন মুমিন মুসলমান নাফসের বিরুদ্ধে সদা যুদ্ধরত। জিহাদের ময়দানে মুজাহিদ অনুরূপ শত্রুর বিরুদ্ধে অস্ত্র, রণ কৌশল ইত্যাদি দ্বারা যুদ্ধরত থাকেন। অনুরূপ বাংলাদেশে মুসলিম অধ্যুষিত দেশ হলেও পূর্ণাঙ্গ তাওহীদপন্থী দেশ নয়। এখানে বিভিন্ন ধর্মীয় মানুষের বসবাস। কেহ কারু ধর্মে আঘাত না করে সে জন্য যথেষ্ট আইন রয়েছে, রয়েছে ধর্মীয় স্বাধীনতাও। তাই এদেশে শিরক, বিদআতের মত গর্হিত কাজ বা প্রথা যথেষ্ট চালু রয়েছে। আর এই সকল শিরক, বিদআতের মত গর্হিত কাজ বা প্রথা সম্পর্কে মানুষকে সচেতন করতে দেশে বেশ কিছু সংগঠনও রয়েছে। তন্মধ্যে ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ একটি

‘আহলেহাদীছ আন্দোলন’ একটি সমাজ সংস্কারমূলক সংগঠন বিস্তারিত পডুন »

loader-image

Scroll to Top